২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে জেলা পরিষদ পরিচালিত হওয়া উচিত: ভূঁইয়া

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া রোববার বলেছেন, জেলা পরিষদসহ স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠান নির্বাচিত পতিনিধিদের দিয়ে পরিচালিত হওয়া উচিত।

রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

রয়টার্স

Published : 09 Jul 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

“কিন্তু আমাদের মেয়াদকালে জোট সরকার জেলা পরিষদের মতো স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে নির্বাচন করতে ব্যর্থ হয়েছে”, মান্নান ভূঁইয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বার্ষিক সভার সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

জেলা পরিষদের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করে মান্নান ভূঁইয়া বলেন, জেলা পরিষদের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ রয়েছে এবং তাদের নিজেদেরকেই নিজেদের সোধরাতে হবে।

“কখনও কখনও আপনারা ৪০--৫০ শতাংশ কমে টেন্ডার ছাড় দেন। যদি চিত্রটি এমন হয়, তাহলে কিভাবে আপনারা উন্নত কাজ আশা করেন” তিনি প্রশ্ন করেন।

এলজিডি সচিব এসএম জহুরুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া বক্তব্য রাখেন।