শেখ রেহানা সোমবার দেশে আসছেন
বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ছোট বোন লন্ডন প্রবাসী শেখ রেহানা সোমবার দেশে আসছেন।
দলীয় সূত্র বিডিনিউজকে জানায়, ওইদিন সকালে ব্রিটিশ এয়ারওয়েজ’র একটি ফ্লাইটযোগে লন্ডন থেকে তিনি সপরিবারে ঢাকায় পৌঁছবেন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে বিমানবন্দরে অভ্যার্থনা জানাবেন।
গত ১ জুলাই শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এক মাসের ছুটি কাটাতে সপরিবারে দেশে আসেন।
