পাহাড়ে সেনা বাহিনী এখন সর্বময় ক্ষমতাধর: সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীরা সর্বময় ক্ষমতার অধিকারী। একজন সেনাবাহিনীর সাধারণ সদস্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানের চেয়েও অনেক বেশী ক্ষমতাশালী।
সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, অব্যাহত সেনা শাসন ও সেনা সন্ত্রাসের কারণে পার্বত্য চট্টগ্রামে জনজীবন শ্বাসরুদ্ধকর হয়ে পড়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ে এর মারাতœক নেতিবাচক প্রভাব পড়তে পারে।
রাঙ্গামাটিতে শুক্রবার উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিউট মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় নির্বাচন -- জবাব দিহিতামূলক উন্নয়ন প্রচেষ্টায় সুশীল সমাজে উদ্যোগ’ শীর্ষক নাগরিক সংলাপের প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), প্রথম আলো, ডেইলি স্টার ও চ্যানেল আই’এর যৌথ উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের সভাপতি গৌতম দেওয়ানের এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা প্রমুখ। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিপিডির নির্বাহী পরিচালক দেব প্রিয় ভট্টাচার্য।
উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান তার বক্তব্য বলেন, রাজনৈতিক সংস্কৃতি এখন পলিটিক্যাল কাবাডি কালচারে পরিণত হয়েছে।
সভায় নাগরিক সংলাপে, পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন, তিন পার্বত্য জেলায় ভোটার তালিকা প্রনয়ন ও নির্বাচনের অয়োজনসহ নির্বাচন সংক্রান্ত নানান মতামত তুলে ধরেন।
