২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ’লীগ নেতা শওকত আলী খানের মৃত্যুতে শেখ হাসিনাসহ বিভিন্ন মহলের শোক

প্রবীণ আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শওকত আলী খানের মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 05:25 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

শোক বিবৃতিতে তিনি বলেন, তার মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট সমাজ সেবক, দেশ প্রেমিক রাজনীতিক ও প্রখ্যান আইনজীবীকে হারালাম।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

সুপ্রিম কোর্ট বার অ্যাসেসিয়েশনের সম্পাদক এ এম আমিনউদ্দিন এক শোক বার্তায় সুপ্রিক কোর্ট বার অ্যাসোসিয়েশনসহ দেশের সকল আইনজীবীর পক্ষে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এক বিবৃতিতে ব্যারিস্টার শওকত আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেন।