২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ৪ বছরের শাসনামলে সন্ত্রাসীদের ছাড় দেয়নি: তারেক রহমান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান মঙ্গলবার বলেছেন, বিএনপি সরকার গত চার বছরের শাসনামলে সাফল্যের সাথে সন্ত্রাস দমন করেছে। এমনকি নিজদলের সন্ত্রাসীদেরও ছাড় দেয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার দেশ থেকে সন্ত্রাস দমনে সফল হয়েছে। কিন্তু যে দু একজন সন্ত্রাসী দেশের মধ্যে ঘাপটি মেরে রয়েছে তাদেরকে নির্মূলের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি রোববার মেহেরপুরের চারটি স্থানে বিশাল জনসভায় বক্তব্য দানকালে এসব কথা বলেন।

তিনি বিরোধী দল আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যেতে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।

তিনি বলেন, তারা দেশের উন্নয়নের পরিবর্তে নিজেদের ভগ্য গড়তে এ কাজ করছে।

বামন্ডি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ, গাংনি উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং মুজিব নগর কেদারগঞ্জ বাজারের এসব জনসভায় সাংসদ মাসুদ অরুণ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও জামাতে ইসলামীর আমীর আলহাজ ছমির উদ্দিন বক্তব্য রাখেন।