২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়: তারেক রহমান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, ইস্যুবিহীন হরতাল ডেকে বিরোধী দল দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। দেশের জনগণ তাদের সাথে নেই।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 06:58 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

কুষ্টিয়ায় দুদিনের সাংগঠনিক সফরের শেষ দিন সোমবার দুপুরে সদর উপজেলার ঝাউদিয়ায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধভাবে জোটকে নির্বাচিত করেছিল, তার সুফলও তারা পেয়েছে। প্রতিশ্র“তি অনুযায়ী জোট সরকার সন্ত্রাস নির্মূল করেছে।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে জোটকে নির্বাচিত করলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

বিরোধী দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, নির্বাচনী প্রতিশ্র“তি পূরণ না করায় দেশবাসী ভোটের মাধ্যমে তাদের বয়কট করেছে। গডফাদার সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতিসহ দেশে অরাজকতা সৃষ্টির জন্যে দেশবাসী আবারো  ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে।

তারেক রহমান সোমবার সদর উপজেলা ও কুমারখালীর বেশ কয়েকটি স্থানে পথসভায় বক্তব্য রাখেন।