২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় তারেক রহমানের গণজমায়েত ও পথসভা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান রোববার বলেছেন, চার দলীয় জোট সরকার নির্বাচনী প্রতিশ্র“তি পূরণে সর্বশক্তি প্রয়োগ করে সন্ত্রাস দমন করেছে। যার ফলে দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

কুষ্টিয়া সদর থানা বিএনপির উদ্যোগে রোববার শহরের ত্রি - মোহনীতে গণজমায়েত ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান আরো বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তাই দেশের উন্নয়নের স্বার্থে গ্রাম পর্যায়ে উন্নয়নের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা বলেছিলো, বিরোধী দলে থাকলেও কখনই হরতাল দেবে না। কিন্তু আমরা আজ কি দেখছি ? জোট সরকার যখন দেশকে উন্নয়নের পথে ধাবিত করছে তখনই তারা হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করে উন্নয়নের ধারা অচল করে দিচ্ছে।

তিনি বলেন, বর্তমান জোট সরকার ক্ষমতায় এসে রাস্তা - ঘাট, মসজিদ - মাদ্রাসা এবং স্কুল - কলেজ নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে জনগণ আবারো জোটকেই ক্ষমতায় বসাবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও কুষ্টিয়া সদর থানা বিএনপি সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া- ১ আসনের সাংসদ রেজা আহম্মদ বাচ্চু এবং বিএনপি নেতা এমএ শামীম আরজু।

পরে তারেক রহমান কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলায় কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।

এরআগে শনিবার রাতে কুষ্টিয়া পৌঁছে তারেক রহমান সার্কিট হাউজে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে দলের বর্তমান পরিস্থিতি এবং আগামী নির্বাচনের কৌশল নিয়ে মতবিনিময় করেন।