২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার এবং খেপুপাড়ায় আবহাওয়াতাত্ত্বিক রাডার ব্যাবস্থা উন্নয়নে ৪৭ কোটি টাকার জাপানি অনুদান

কক্সবাজার এবং খেপুপাড়ায় আবহাওয়াতাত্ত্বিক রাডার ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে জাপান সরকার প্রায় ৪৭ কোটি টাকার অনুদান মঞ্জুর করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 06:58 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

এ ব্যাপারে বাংলাদেশ ও জাপান সরকার রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি সাক্ষর করে।

বাংলাদেশ সরকার এই অনুদানের দ্বিতীয় ধাপে খেপুপাড়া আবহাওয়াতাত্ত্বিক রাডার স্টেশন চত্বরে নতুন রাডার টাওয়ার ভবন তৈরি ও নতুন রাডার ব্যবস্থা সংযোজন করবে।

জাপানি এ অনুদানের প্রথম ধাপে কক্সবাজার আবহাওয়াতাত্ত্বিক রাডার স্টেশনে নতুন রাডার টাওয়ার ভবন তৈরি ও রাডার ব্যাবস্থা সংযোজন এবং ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নতুন একটি ঝড় সতর্কীকরণ কেন্দ্র নির্মাণের কাজ চলছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসুয়িকি ইনিও এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মোহাম্মদ ইসমাইল জাবিউল¬াহ নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।

আবহাওয়াতাত্ত্বিক সেবা ব্যাবস্থা উন্নয়নের জন্য জাপান ১৯৮৮ সাল থেকে বাংলাদেশকে অনুদান প্রদান করে যাচ্ছে।