২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার পুরস্কার প্রাপ্তিতে সংসদে বিএনপি সাংসদের বিষোদগার

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে মাদার তেরেসা পুরস্কারে ভুষিত হওয়ায় সংসদে বিষোদগার করেছেন বিএনপি সাংসদ মশিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত বক্তব্যে অংশ নিয়ে মশিউর রহমান বিরোধী দলীয় নেত্রীর সমালোচনা করে বলেন, তিনি বিরোধী দলীয় নেতা হওয়া সত্বেও একটি ‘ভূয়া’ প্রতিষ্ঠানের কাছ থেকে পুরস্কার নিয়ে জাতিকে অসম্মান ও সংসদের অধিকার ক্ষুন্ন করেছেন।

তিনি বলেন, কোলকাতায় মাদার তেরেসা ফাউন্ডেশন নামে কোনো সংগঠন আছে কিনা, তা পশ্চিমবঙ্গের কৃষি মন্ত্রীও দিল্লীতে সরকারকে জানাতে পারেননি। তাই বিরোধী নেত্রীর এ ধরণের পুরস্কার নেওয়া উচিত হয়নি।