২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার প্রশ্নে জামাতকে বাদ দিয়ে সংলাপ আয়োজন করতে হবে: মাইজভান্ডারী

বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারী বুধবার নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের প্রশ্নে জামাতকে বাদ দিয়ে আশু সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন। তিনি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য দুই কমিশনারের পদত্যাগ দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জঙ্গিবাদের গডফাদার অভিহিত করে মন্ত্রিসভার দুই জামাত সদস্যকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

বিএনপি -- জামাত জোটকে প্রতিরোধ করা ঈমানী দায়িত্ব উলে¬খ করে তিনি বলেন, এই জোট যাতে পুনরায় ক্ষমতায় আসতে না পারে সেজন্যে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের বৃহত্তর ঐক্য প্রয়োজন।

প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য দুই কমিশনারের পদত্যাগ দাবি করে তিনি আরও বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা তৈরি করতে হবে। অন্যথায় এ তালিকা জনগণ মেনে নেবে না।

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মাওলানা জাকির হোসাইনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।