৫ মিনিটের জন্য সংসদ থেকে আওয়ামী লীগের ওয়াক আউট
পয়েন্ট অব অর্ডারে ফ্লোর না দেওয়ায় বৃহস্পতিবার বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা পাঁচ মিনিটের জন্য ওয়াক আউট করেন।
বিএনপি সাংসদ রাশিদা বেগম হীরা পয়েন্ট অব অর্ডারে সাবেক জামাত প্রধান গোলাম আযমের ব্যাপারে শেখ হাসিনার মন্তব্য নিয়ে বক্তব্য দিতে শুরু করলে আওয়ামী লীগ সাংসদরা ফ্লোর চেয়ে হৈ চৈ শুরু করেন।
ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ফ্লোর না দিলে তারা হাউজ থেকে পাঁচ মিনিটের জন্য ওয়াক আউট করেন।
আওয়ামী লীগ সাংসদরা আবার ফিরে আসলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ তাদেরকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বাজেট আলোচনায় মতামত ব্যক্ত করতে আপনাদের সময় দেওয়া হবে।
পরে আওয়ামী লীগ সাংসদদের উপস্থিতিতে বাজেট আলোচনা চলতে থাকে।
