২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছর পর চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ প্রায় ১০ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে ব্রিগেডিয়ার (অব.) এনামুল হক সভাপতি এবং মঈনুদ্দীন মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

শহরের শহীদ সাটু মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ব্রিগেডিয়ার এনামুল হকের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা মুকুল বোস, আক্তারুজ্জামান এবং মোস্তফা জালাল মহিউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মুকুল বোস। দিনব্যাপী আলোচনা শেষে বিকেল থেকে শুরু হয় কাউন্সিল অধিবেশন।

প্রায় ১০ বছর আগে ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।