দুবৃত্তায়ন ও দলীয়করণের বর্তমান ব্যবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজিত এক আলোচনা সভায় বুধবার দেশের খ্যাতিমান রাজনীতিবীদ ও বুদ্ধিজীবীরা অভিমত ব্যক্ত করেছেন যে, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অপরাধ তৎপরতা অপরিবর্তীত থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
“অকার্যকর নির্বাচন কমিশন ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং ক্ষমতাসীন সরকারের সংকট” শীর্ষক এ আলোচনা সভা রাজধানীর পুরানা পল্টনে শহীদ মুনির আজাদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পার্টির পুনর্গঠনেরতৃতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় বলা হয়, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে বর্তমান দুবৃত্তায়ন থেকে বেড়িয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ।
পার্টির সভাপতি খন্দকার আলী আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক সাইফুল হক দলের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র আহ্বায়ক খালেকুজ্জামান, পাঁচ বাম দলের সমন্বয়ক টিপু বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।
