২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রমকালে আওয়ামী লীগ সাংসদদের বিক্ষোভ

১৪ দলীয় বিরোধী জোটের ডাকা ৩৬ ঘন্টাব্যাপী হরতাল চলাকালে মঙ্গলবার দুপুরে নগরীর ফার্মগেট এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরের জন্য রাস্তা ফাঁকা করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ অমান্য করে আওয়ামী লীগের একদল সাংসদ বিক্ষোভ দেখান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দুইটার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ফার্মগেট এলাকা অতিক্রমকালে আওয়ামী লীগের পাঁচ সাংসদ শাহজাহান খান, তানজিম আহম্মেদ সোহেল, মাহবুবুর রহমান, ইকাব্বোর হোসেন এবং মোহাম্মদ আলী রাস্তায় বসে পড়েন।

আওয়ামী লীগের সাংসদরা অতীতে সাধারণত হরতালের দিন মিছিল বের করে নগরীর রাসেল স্কোয়ারে সমবেত হতেন। কিন্তু এ দিন তারা সরকার বিরোধী স্লোগান দিয়ে এমপি হোস্টেল অতিক্রম করে ফার্মগেটে গিয়ে রাস্তার উপর অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়িবহর অতিক্রমের জন্য পুলিশ সাংসদদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু তারা পুলিশের অনুরোধ উপেক্ষা করে সেখানেই বসে থাকলে গাড়িবহর তাদের অতিক্রম করে।