দরিদ্র প্রতিবন্ধী শ্রেণীর জন্য ভাতা কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোমবার দেশের দরিদ্র প্রতিবন্ধী শ্রেণীর জন্য ভাতা বরাদ্দ কর্মসূচির উদ্বোধন করেছেন।
দেশের ইতিহাসে এটাই সরকারি অর্থায়নে প্রতিবন্দ্বীদের জন্যে প্রথম দাতব্য কর্মসূচি। সমাজকল্যাণ মন্ত্রণালয় এই কর্মসূচি পরিচালনা করছে।
নগরীর মহানগর নাট্য মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে ওই কর্মসূচির উদ্বোধকালে প্রধানমন্ত্রী সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও প্রতিবন্ধী শ্রেণীর জন্য কল্যাণমূলক কর্মসূচি গ্রহণের আহবান জানান।
তিনি বলেন, শাররীক প্রতিবন্ধী মানুষের বুদ্ধি ও সামর্থের কোন ঘাটতি নেই, কারণ তাদেরকে সুযোগ দেওয়া হলে তারা অনেক কিছুই করতে পারে। সরকার তাদের কল্যাণে বিভিন্ন সুবিধা প্রদান করছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তাদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আজকের দিনে প্রতিবন্ধী মানুষরা নিজেদেরকে সৃষ্টিশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে নারীসহ ১৬০ জন অস্বচ্ছল শাররীক প্রতিবন্ধীর মাঝে এক বছরের জন্য ২ হাজার ৪’শ টাকা করে চেক বিতরণ করেন।
এই বরাদ্দ কর্মসূচির আধীনে ১ লাখের অধিক প্রতিবন্ধী প্রতিবছর মাস প্রতি ২’শ টাকা করে ভাতা পাবে। সরকার এই দাতব্য কর্মসূচির জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে।
চলতি অর্থবছরে সমগ্র দেশের ১ লাখ ৪ হাজার ১’শ ৬৬ জন প্রতিবন্ধী এই ভাতা পাবে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, আগামীতে এই কর্মসূচি সম্পসারণের একটি পরিকল্পনা সরকারের রয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
