২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার সংসদে সম্পূরক বাজেট পাস হচ্ছে

মঙ্গলবার জাতীয় সংসদে চলতি ২০০৫ - ০৬ অর্থবছরের সম্পূরক বাজেট পাস করা হবে। প্রায় দুই হাজার পাঁচশ’ কোটি টাকার এ সম্পূরক বাজেট পাসের জন্য সংসদের বৈঠকে আলোচনা অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 10:23 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

সোমবার দ্বিতীয় দিনের মতো সম্পূরক বাজেটের ওপর সংসদে আলোচনা করা হয়।

দ্বিতীয় দিন আলোচনায় অংশ নেন বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সুলতান মাহমুদ বাবু, নূর আফরোজ জ্যোতি ও শামীম কায়সার, জাতীয় পার্টির মজিবর রহমান ও গোলাম হাবিব দুলাল, জামায়াতের শাহ রুহুল কুদ্দুস এবং কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী।

সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিলেও সরকারি দল বিএনপি ও জামায়াতের সাংসদদের বক্তব্য ছিল ফ্রি - স্টাইলে। এর প্রায় পূরোটা জুড়েই ছিল বিরোধী দল আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার।

তবে জাতীয় পার্টির সদস্য মজিবর রহমান ও বঙ্গবীর কাদের সিদ্দিকী দুপক্ষেরই সমালোচনা করেন এবং সম্পূরক বাজেটের দাবির প্রতি তাদের আপত্তি তুলে ধরেন।