২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ২৬ অক্টোবরের পর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে: বিএনপি

ক্ষমতাসীন বিএনপি নেতারা সোমবার বলেছেন, মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত সরকার ক্ষমতা ছাড়বে না। সরকার ২৬ অক্টোবরের পর তত্ত্ববধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এক সমাবেশে বিরোধী দলকে উদ্দেশ্য করে তারা বলেন, প্রস্তুতি নেন, ক্ষমতা হস্তান্তরের পরই আপনাদের মোকাবেলা করব।

১৪ দলের সুপ্রিম কোর্টে হামলা, সন্ত্রাসবাদ ও ধ্বংসাত্ম রাজনীতির প্রতিবাদে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুবদল সভাপতি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, নাসিরউদ্দিন পিন্টু এবং সালাউদ্দিন আহমেদ এমপি।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, তারা আর বিরোধী দলের কর্মকাণ্ড সহ্য করবেন না। তারা সুপ্রিম কোর্টের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

এদিকে জামাতে ইসলামী বাংলাদেশ  একই ইস্যুতে মুক্তাঙ্গনে সমাবেশ করে।

সরকারি জোটের সমাবেশে নগরীর মতিঝিল - পল্টন রুটের আশেপাশের এলাকায় ব্যাপক ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।

এসময় ওই রুটে কয়েকশ’ যানবাহন ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।