২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এমএ হান্নানের ৩২তম মৃত্যু বার্ষিকী পালন

মুক্তিযুদ্ধের প্রথম ঘোষক এমএ হান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার এক স্বরণসভায় বক্তারা জাতির স্বার্থে মহান এই নেতার গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

সভায় বক্তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার জন্যে বর্তমান সরকারকে অভিযোগ করে বলেছেন সত্যি ঘটনা কখনো চাপা থাকে না।

এ উপলক্ষে চট্টগ্রাম আওয়ামীল লীগ আলোচনা সভা, এমএ হান্নানের কবরস্থানে পুস্পাস্তক অর্পন ও দোয়া প্রার্থনাসহ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।

সাবেক মন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, আ’লীগ নেতা ইশহাক মিয়া, বেলায়েত হোসেন, কাজী এনায়েত হক দানু, এমএ রশিদ, ইব্রাহিম হোসেন বুলবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।