২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে ১৪ দলের দেশব্যাপী ৩৬ ঘন্টার লাগাতার হরতাল, সোমবার বিক্ষোভ

আওয়ামী লীগসহ ১৪ দল ১৩ জুন মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৪ জুন বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী ৩৬ ঘন্টার লাগাতার হরতাল ডেকেছে। এছাড়া ১২ জুন সোমবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

শনিবার ঢাকা অবরোধ কর্মসূচি শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি এক প্রেস ব্রিফিংয়ে আন্দোলনের এই নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে বসে কর্মসূচি চূড়ান্ত করেন।