সাভারে বিরোধী নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত ১০০
বিরোধী ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে সাভারে রোববার বেলা ১১টার দিকে বিরোধী নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একশ’রও বেশি বিরোধী নেতাকর্মী আহত হয়েছে।
আহতদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিমও রয়েছেন।
কুয়েতের আমিরের গাড়িবহর চলে যাওয়ার পর পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে।
কর্মসূচি চলাকালে ঢাকা - আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
