২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ সচিবালয়ের জন্য আগামী বছরের বাজেট ৪২ কোটি ৪২ লাখ টাকা

জাতীয় সংসদ সচিবালয়ের আগামী ২০০৬ -- ০৭ অর্থবছরের জন্য ৪২ কোটি ৪১ লাখ ৬৯ হাজার টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 09:51 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত সংসদ কমিশনের এক বৈঠকে এ বাজেট প্রাক্কলিত বাজেট ছাড়াও চলতি ২০০৫ -- ০৬ অর্থবছরের জন্য ৪৫ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।

স্পিকার (ভারপ্রাপ্ত) আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, আইনমন্ত্রীর প্রতিনিধি জয়নাল আবেদীন ফারুক, অর্থমন্ত্রীর প্রতিনিধি প্রতিমন্ত্রী শাহ আবুল হোসাইন, বিরোধী দলীয় চিফ হুইপ আব্দুস শহীদ ও অর্থ সচিব উপস্থিত ছিলেন।

বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের ব্যক্তিগত সহকারি (পিএ) এবং এমএলএসএসসহ মোট ২০০টি পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়। তবে বিরোধী দলীয় চিফ হুইপ এ সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট (আপত্তি) দেন।

পরে চিফ হুইপ সাংবাদিকদের বলেন, দলীয় লোকজনকে নিয়োগ দিতে এসব পদ সৃষ্টি করা হয়েছে। এর মাধ্যমে সংসদে জাতীয়তাবাদী সিল মারা হয়েছে।