২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখী মিডিয়ার পরিচালক এমএনএইচ বুলু আবারো ১ দিনের রিমান্ডে

বৈশাখী মিডিয়া লিমিটেডের পরিচালক এমএনএইচ বুলুকে আরো একটি নতুন মামলায় আবারো এক দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

নগরীর স্টেডিয়াম মার্কেট এলাকার ‘নিউ স্টাইল ইলেকট্রনিক্স’র মালিক নূর হোসেনের মতিঝিল থানায় রোববার দায়ের করা হত্যা প্রচেষ্টা, চুরি ও মারধরের মামলায় ঢাকার সিএমএম আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। ম্যাজিস্ট্রেট শামসুল আলম শুনানী শেষে বুলুর জামিন আবেদন না মঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৩১ মে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রকল্প সম্পাদক আব্দুস সালামের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বুলুর বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শনিবার তাকে ওই মামলার রিমান্ডে গুলশান থানা পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে।