কুষ্টিয়ায় হামলার পর স্পষ্ট হয়েছে সাংবাদিকদের নিরাপত্তা প্রয়োজন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আন্তার্জাতিক মানবাধিকারের পর্যবেক্ষক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (এআই)
সম্প্রতি কুষ্টিয়ায় সাংবাদিকদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে।
এআই বাংলাদেশ সরকারকে কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা ও অন্যান্য হয়রানি ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্তের জন্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে। এআই মনে করছে এ হামলার পর এটা স্পষ্ট হয়েছে দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
“দ্রততার সাথে এ তদন্ত সম্পন্ন করে এর সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য সুষ্ঠূ বিচারের আওতায় আনতে হবে, তা দোষী ব্যক্তিরা যে রাজনৈতিক দলেরই হোক না কেন”, মন্তব্য করে এআই বলে, বাক স্বাধীনতা সকলেরই মৌলিক মানবাধিকার।
২০০৭ সালের জাতীয় নির্বাচনের প্রচারাভিযান প্রসঙ্গে এআই বলে, তারা মনে করে প্রত্যেকে নাগরিকের জন্যেই কোন রকম হুমকি অথবা হয়রানি ছাড়া তার বাক স্বাধীনতার চর্চার সুযোগ পাওয়া জরুরি।
এছাড়াও এআই সাংবাদিকদের তাদের তথ্য সংগ্রহের কাজের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে খবরাখবর তুলে ধরার যে দায়িত্ব পালন করে আসছে তা অত্যন্ত গুরু দায়িত্ব বলে স্বীকৃতি দিচ্ছে। তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সংগঠনটি সরকারকে আহ্বান জানায়।
