তৃতীয় দিনের মত প্রধানমন্ত্রী দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার তৃতীয় দিনের মত রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন।
ধানমন্ডি এলাকায় সকালে প্রধানমন্ত্রী নারী, শিশুসহ দরিদ্রদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেন।
এছাড়া তিনি হাজারীবাগ, লালবাগ, কামরঙ্গীরচর, সবুজবাগ ও খিলগাঁও এলাকার ১৪টি স্থানে খাবার বিতরণ করেন।
এসব স্থানের আয়োজকরা মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করে। এসময় শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করা হয়।
খাবার বিতরণকালে গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস, প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, মোসাদ্দেক আলী এমপি এবং নাসিরউদ্দিন আহমেদ পিন্টু প্রধানমন্ত্রীর সাথে ছিলেন।
সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে।
