২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার দায়ে নিরাপত্তারক্ষী সাময়িক বরখাস্ত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৫তম মৃত্যুবার্ষিকীর দিনে মঙ্গলবার আদালত প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার দায়ে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ এর নিরাপত্তারক্ষী গোলাম রব্বানীকে সাময়িক বরখাস্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার ফজলুল করিম বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের জানায়, এই ঘটনার প্রাথমিক তদন্তের পর গোলাম রব্বানীকে তার দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

তিনি বলেন, সুপ্রিম কোর্টে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার খবর জানার পরপরই আদালতের একজন দারোয়ানকে এ বিষয়ে খোঁজ খবর নিতে বলা হয়। তার রিপোর্টের ভিত্তিতেই বুধবার গোলাম রব্বানীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও বিষয়টি তদন্তের জন্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

রেজিস্ট্রার বলেন, সুপ্রিম কোর্টে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়টি প্রধান বিচারপতিকেও জানানো হয়েছে।