২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকারের স্বায়ত্বশাসনের জন্যে সংস্কারের ভিত্তিতে অবাধ নির্বাচন ও জনগণের সরকার প্রয়োজন: জলিল

আওয়ামী লীগ আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে স্থানীয় সরকারকে স্বায়িত্বশাসন দেওয়া হবে। আর এজন্যে সংস্কারের ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (ইউপি) ঐক্যজোটের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় বুধবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এ কথা বলেন। 

তিনি ঐক্যজোটের উত্থাপিত নয় দফা দাবি এবং আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান। একই সঙ্গে তিনি তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন এবং গণবিপ্লবে একাতœ হওয়ার জন্যে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আহ্বান জানান।

আব্দুল জলিল বলেন, দেশের মানুষ জোট দুঃশাসন থেকে মুক্তি চায়। আর সংস্কারের ভিত্তিতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করেই এই মুক্তি আনা সম্ভব।

ঐক্যজোটের চেয়ারম্যান মো. গোলাম সারোয়ার, মহাসচিব মতিউর রহমান তপন ছাড়াও সংগঠনের কেন্দ্রীয় নেতা বজলুর রহমান, লক্ষ্মীরাণী সরকার, আবুল হোসেন খান, সালমা আখতার এবং নূর আখতার হ্যাপী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

তারা জানান, ঐক্যজোটের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৮ জুন কর্ম বিরতি এবং জেলা পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ জুন জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা এবং স্পিকারকে স্মারকলিপি প্রদান করা হবে।

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে জানান দলের সাধারণ সম্পাদক।

এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন, সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, ড. মহিউদ্দিন খান আলমগীর এবং কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, মুকুল বোস ও ডা. দিপুমণি উপস্থিত ছিলেন।