২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রশ্নে আমাদের সাথে বসতেই হবে: সুরঞ্জিত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বুধবার সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সংস্কার প্রশ্নে সরকারকে আমাদের সাথে বসতেই হবে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

যশোর টাউন হল মাঠে জেলা সেচ্ছাসেবক লীগের ত্রি - বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় বজ্জাত আখ্যা দিয়ে তিনি বলেন, তিনি এক কোটি ৪৭ লাখ  ভুয়া ভোটার তৈরি করেছেন। এই ভুয়া ভোটার দিয়ে ক্ষমতায় আসা যাবে না। দেশবাসী এম এ আজিজের মত কোনো আস্থাহীন নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে নির্বাচনে অংশ নেবে না।

তিনি বলেন, জোট সরকার বিরোধী দলের পেছনে আজান দিয়ে লেগেছে। দেশে যাই ঘটুক না কেন তার দায়ভার বিরোধী দলের ঘাড়ে চাপানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে খালেদা - নিজামীর জোট।

সুরঞ্জিত বলেন, দেশে ১৭২ জন গডফাদার তৈরি করে সরকার লুন্ঠনের রাম রাজত্ব কায়েম করেছে, এদের কাছে বর্গিরাও হার মানে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, আলী রেজা রাজু, শাহিন চাকলাদার।