২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মাস থেকে তৃতীয় কর্ণফূলী সেতু নির্মান কাজ শুরু

যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মঙ্গলবার জানিয়েছেন, দীর্ঘ প্রতিক্ষার পর আগামী মাস থেকে কর্ণফূলী সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

“সেতু নির্মাণের জন্যে ইতিমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। এ কাজের জন্যে কুয়েত সরকার ৩৫০ কোটি টাকা অর্থ সহযোগিতা দিচ্ছে এবং বাংলাদেশ সরকারের বাকি অর্থায়নে মোট ৫৫০ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হবে” মন্ত্রী বলেন।

যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে সফররত কুয়েত ডেভেলপমেন্ট ফান্ড মিশনের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

যোগাযোগমন্ত্রী জানান, ৯৫০ মিটার দীর্ঘ এবং ২৩ মিটার প্রস্থ কর্ণফূলী সেতুটি ৩৮ মাসের মধ্যে শেষ করার প্রস্তাব রাখা হয়েছে।

তিনি বলেন, “আমরা বুড়িগঙ্গা, শীতলক্ষা, তিস্তা এবং দপদপিয়া চারটি সেতু নির্মাণ সম্পর্কে কুয়েতি মিশনের কাছে প্রস্তাব রেখেছি। মন্ত্রী জানান, কুয়েত এই চারটি সেতু নির্মানে মোট ৩১১ কোটি টাকা দেবে”

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকেই এই প্রকল্পর কথা বলা হয় এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালের ১৯ এপ্রিল এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার হুদা জানান, এই সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই পদ্মা সেতু নির্মাণের জন্য জমি অধিগ্রগণের কাজ শুরু হবে।