২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারভেজ বিকল্পধারার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোনীত

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী রোববার বিকল্পধারার চারজনের সদস্যপদ অনুমোদন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 04:34 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বিকল্পধারার কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও বিকল্পধারা জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ওয়াজেদ আলী চৌধুরী পারভেজকে বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ), জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিকল্প যুবধারার ঢাকা মহানগর আহবায়ক শেখ শহিদুজ্জামানকে বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, ঢাকা মহানগর যুবধারার সদস্য সচিব জাহাঙ্গীর আলম বিপ্লবকে বিকল্প যুবধারার ঢাকা মহানগরের আহবায়ক এবং বিকল্প ছাত্রধারার সদস্যসচিব আসাদুজ্জামান বাচ্চুকে বিকল্প যুবধারার ঢাকা মহানগরের সদস্যসচিব করা হয়েছে।