শেখ হাসিনার মন্তব্যের নিন্দা জানিয়েছেন ৫০১ আইনজীবী
সুপ্রিম কোর্টের ৫০১ জন আইনজীবী এক বিবৃতিতে রোববার রাষ্ট্রপতির অসুস্থতা নিয়ে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মন্তব্যের নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে আইনজীবীরা উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তনের উদ্যোগ নিতে চায় এবং এ কারণেই রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়।’ শেখ হাসিনার এ ধরনের মন্তব্যের ফলে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা বিরোধী দলীয় নেতার এ ধরনের মন্তব্যের নিন্দা জানান এবং এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, বিচারপতি হাবিবুল ইসলাম ভূঁইয়া, ব্যারিস্টার মোহাম্মদ আলী, নওয়াব আলী, বিচারপতি আব্দুল ওয়াহাব, একে মজিবুর রহমান, ব্যারিস্টার আব্দুল রাজ্জাক, অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং নিতাই রায় চৌধুরী।
