২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর পদত্যাগের হুমকি

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান সিলেট বিএনপির অন্তর্দলীয় কোন্দলের কারণে পদত্যাগের হুমকি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 10:07 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

অর্থমন্ত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, সাবেক ছাত্রদল নেতা সাংসদ ইলিয়াস আলীর সঙ্গে পূর্ব বিরোধের জের হিসেবে সাইফুর রহমান শনিবার এ হুমকি দেন।

অর্থমন্ত্রী এখন ঢাকাতেই অবস্থান করছেন। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

বেশ কিছুদিন আগে ইলিয়াস আলীর সঙ্গে তার বিরোধ চরম আকার ধারণ করে। পরে ইলিয়াস আলী প্রকাশ্যে তার কাছে ক্ষমা চাইলে দুপক্ষের মধ্যে আপাত বিরোধের অবসান ঘটে।