সাভারে গার্মেন্টস কারখানায় অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার, আরো ১২ জনকে খুঁজছে পুলিশ
সাভারের জামগড়াস্থ ও ডিইপিজেড এলাকার গার্মেন্টস কারখানায় অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ এ পর্যন্ত তিনজন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো যুবলীগ নেতা ও ‘বাংলাদেশ জন স্বাধীন গার্মেন্টস ফেডারেশন’ সাভার, ধামরাই ও কালিয়াকৈর আঞ্চলিক কমিটির সিনিয়র সহ--সভাপতি তজিবর রহমান, সানোয়ার ও মুনসুর।
এছাড়া ওই ঘটনায় জড়িত অভিযোগে আওয়ামী যুবলীগের আরো ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলে পুলিশ সূত্র জানায়। এরা হলো যুবলীগ নেতা সুমন ও তার সহযোগী সানি, মুখলেছ, গ্রেপ্তারকৃত তজিবরের সহযোগী টাইগার ও বুলেট, বাংলাদেশ জন স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, সোহরাব, উজ্জ্বল, ডাঃ সারোয়ার, দেলোয়ার মীর, ডলার ও মিলন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন সরকার বিডিনিউজকে বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আওয়ামী যুবলীগের আরো ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী তৌহিদ জং মুরাদ, হাসিনা দৌলা ও অ্যাডভোকেট আওয়ালের নামেও অভিযোগ রয়েছে। কিন্তু উপরের নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের গ্রেপ্তারের প্রশ্নই ওঠে না।
এদিকে এলাকাবাসী জানায়, পুলিশ যাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে দাবী করছে তারা সকলেই প্রকাশ্যে এলাকায় ঘুড়ে বেড়াচ্ছে। এছাড়া টঙ্গী - আশুলিয়া সড়কের পাশের বহুল আলোচিত পাওয়ার ট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের শ্রমিকরা সবুজ হেলমেট, কালো টি শার্ট ও রকমারী প্যান্ট পরে কারখানায় নির্বিঘেœ কাজ করে যাচ্ছে। পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে।
