২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা সম্মেলনের আগে পাবনায় জাসদ (ইনু) এর ২১৯ নেতাকর্মীর পদত্যাগ

কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পাবনা জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ২১৯ জন নেতাকর্মী শনিবার পদত্যাগ করেছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 05:01 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

জাতীয় সম্মেলনের মাত্র একদিন আগে তারা গদত্যাগ করলেন। সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

জেলা জাসদ সভাপতি কমলেশ চন্দ্র দাসসহ দলের চারটি উপজেলা কমিটির সভাপতি - সাধারণ সম্পাদকসহ ২১৯জন শনিবার দুপুরে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে দল থেকে তাদের পদত্যাগের কথা ঘোষণা করেন।

সম্মেলনের আগে জেলা সভাপতিসহ নেতাকর্মীদের পদত্যাগের ঘটনা সম্মেলনে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন।