২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বৃহস্পতিবার বলেছেন, সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে তার দেশ প্রস্তুত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের সাথে তার কার্যালয়ে ৩৫ মিনিটের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ অভিমত প্রকাশ করেন।

ভোটার তালিকা প্রণয়ন বাতিলের সুপ্রীম কোর্টের রায়ের দুদিন পর মার্কিন রাষ্ট্রদূত এ বৈঠক করলেন।