নয়া ভোটার তালিকার নামে ইসি’র ব্যয় করা ১৬৪ কোটি টাকার জন্য মামলা করতে পারে আ.লীগ
আদালতের নির্দেশ উপেক্ষা করে নতুন ভোটার তালিকা প্রনয়ণের নামে নির্বাচন কমিশন (ইসি) যে ১৬৪ কোটি টাকা ব্যয় করেছে তার বিরুদ্ধে জনস্বার্থে মামলা করতে পারে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এ ব্যাপারে বুধবার বলেছেন, জনগণের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেবো।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ি কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আব্দুল জলিল বলেন, দেশের মানুষের অর্থ ব্যয় করে নির্বাচন কমিশন ভূয়া ভোটার তালিকা করেছে। অবৈধ কাজে ব্যয়কৃত জনগণের ওই ১৬৪ কোটি টাকা ফেরত নিতে প্রয়োজনে আইনের আশ্রয় নিতে কুণ্ঠাবোধ করবো না আমরা।
