রাষ্ট্রপতি অসুস্থ, সিএমএইচে ভর্তি
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
সূত্র জানায়, তার চিকিৎসার জন্যে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
এর সদস্যরা হচ্ছেন-- সিএমএইচ--এর জেনারেল রব্বানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক সালাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মালেক এবং রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল বাহার।
রাষ্ট্রপতিকে বেলা পৌনে ৪টায় সিএমএইচে ভর্তি করা হয়।
সূত্র জানায়, তার অবস্থার উন্নতি ঘটছে।
