দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে প্রধানমন্ত্রীতে সৎ হতে হবে: বি চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশ এর প্রধান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী সোমবার বলেছেন, দেশের দুর্নীতি দুর করতে হলে প্রধানমন্ত্রীকে সৎ হতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর আনুষ্ঠানিকভাবে বিকল্পধারায় যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘যে দেশে মন্ত্রীসভা দুর্নীতিবাজ সেদেশে আমলারা কেন দুর্নীতিবাজ হবে না?’
তিনি বলেন, খালেদা জিয়া ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি দমন করার অঙ্গীকার করেছিলেন। তিনি কথা রাখেননি। দুর্নীতি ও সন্ত্রাস এখন ভয়াভহ পর্যায়ে পৌঁছেছে।
