সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ওপর পেশাজীবী সমন্বয় পরিষদের সেমিনার মঙ্গলবার
পেশাজীবী সমন্বয় পরিষদ ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান: পেশাজীবী জনগণের পূর্বশর্ত’ শীর্ষক একটি জাতীয় সেমিনার ২৩ মে চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা।
বার কাউন্সিল অডিটোরিয়ামে এ বিষয়ে সংবাদ সম্মেলনে পরিষদের সদস্যসচিব কামরুল হাসান খান জানান, সম্মেলনে জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন মূল প্রবন্ধ পাঠ করবেন।
তিনি বলেন, সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে পেশাজীবীরা যোগ দেবেন।
ব্যারিস্টার রোকন বলেন, পেশাজীবী সমন্বয় পরিষদ এবং সুশীল সমাজ মনে করে, তত্ত্ববধায়ক সরকার সংস্কার ছাড়া দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। তত্ত্ববধায়ক সরকার পদ্ধতির গুরুত্বপূর্ণ সংস্কারের ওপর পরবর্তী নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করছে।
পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকী, প্রিন্সিপ্যাল মোহাম্মদ আলী চৌধুরী, সাংবাদিক ইকবাল সোবাহান চৌরুরী, সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার হাবিবুজ্জামান এবং কৃষিবিদ আব্দুুর রাজ্জাক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
