২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্ট থেকে নানক ও আজমের আগাম জামিন প্রদান

হাইকোর্ট বৃহস্পতিবার যুব সংগ্রাম পরিষদ নেতা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর কবির নানক এবং সাধারণ সম্পাদক মির্জা আজম এমপিসহ আট নেতাকর্মীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 07:02 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে ৯ মে মতিঝিলের বিদ্যুৎ কার্যালয় ঘেরাও কর্মসূচির সময় পুলিশের কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ তাদেরসহ আট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

শুনানী শেষে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এ সময় এই মামলায় কেন আবেদনকারীদের নিয়মিত জামিন দেওয়া হবে না-- দুই সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে বলেন।

আবেদনকারীরা বৃহস্পতিবার আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আগামী তিন মাস অথবা পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত আগাম অন্তর্বর্তীকালীন জামিন চালু থাকবে।

আসামী পক্ষে জামিনের শুনানী করেন অ্যাড. মোতাহার হোসেন সাজু এবং তাকে সহায়তা করেন অ্যাড. জেড আই খান পান্না, অ্যাড. সেলিনা আক্তার চৌধুরী, অ্যাড. সাইফুর রহমান খান, অ্যাড. মামুনুর রশিদ এবং অ্যাড. সগীর আনোয়ার। এ ছাড়া সরকার পক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিখিলেশ দত্ত।