শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে
আওয়ামী লীগ সভানেত্রী, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস বুধবার পালিত হচ্ছে।
এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করছে।
সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে মেজর জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির নিজস্ব বাসভবনে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নির্মমভাবে ঘাতকদের হাতে নিহত হন।
এসময় আওয়ামী লীগ সভানেত্রী বিদেশে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে যান।
