২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ২৩-২৪ মে আরব আমিরাত যাচ্ছেন: জনশক্তি রপ্তানী, বিনিয়োগ এজেন্ডার শীর্ষে

প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী ২৩ ও ২৪ মে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। জনশক্তি রপ্তানী এবং বিনিয়োগ থাকছে এবারের সফরের শীর্ষ এজেন্ডা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের আমন্ত্রণে বেগম জিয়া তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটি সফরে যাচ্ছেন।

জনশক্তি রপ্তানী এবং বিনিয়োগ ছাড়াও আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এ সফর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান এক ্িব্রফিংয়ে সাংবাদিকদের জানান, তাদের মধ্যে তেল ইস্যুতেও আলোচনা হবে।

তিনি বলেন, আমরা সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি কৌশলগত অংশিদারীত্বের সম্পর্ক গড়ে তুলতে চাই। দেশটি কেবল তেল সম্মৃদ্ধই নয় শিল্প বিনিয়োগেরও কেন্দ্রবিন্দুতে রয়েছে।