কেএম হাসানকে জমি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে শেখ রেহানার রিট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা তার ধানমন্ডির বাড়ির একাংশ সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানকে হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রিট পিটিশনটি গ্রহণ করে আগামী ২১ মে (রোববার) শুনানির দিন ধার্য্য করেছেন।
পিটিশন দায়েরকারি ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিক একই দিন সরকারের সংশ্লিষ্ট কর্র্তপক্ষের কাছে একটি উকিল নোটিশ পাঠিয়েছেন।
