সিইসি এমএ আজিজের সাথে অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার ও ইলেক্টোরাল কমিশন প্রতিনিধির সাক্ষাত
অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার রিচার্ড রডজারস এবং অষ্ট্রেলিয়ান ইলেক্টোরাল কমিশনের প্রতিনিধি রোস অ্যাট্রিল রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
অস্ট্রেলিয়ান ইলেক্টোরাল কমিশনের অধীন ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউট এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীন ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে যৌথ কার্যক্রম চালানোর সাম্ভাব্যতা যাচাইয়ের জন্যে প্রতিনিধি দলটি সিইসি’র সাথে সাক্ষাৎ করেন।
নির্বাচন, নির্বাচনী প্রশিক্ষণ ও নির্বাচনী ব্যাবস্থাপনা, অস্ট্রেলিয়ান ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউট এবং বাংলাদেশ ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে তথ্য আদান প্রদান, গণতন্ত্র, সুশাসন এবং নির্বাচন বিষয়ে ‘ব্রিজ’ কর্মসূচী গ্রহণের বিষয়ে এ সময় তাদের মধ্যে আলোচনা হয়।
নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান ও স.ম. জাকারিয়া এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া সাক্ষাতকালে উপস্থিত ছিলেন।
