২১ মে পর্যন্ত খসড়া ভোটার তালিকার আপডেট চলবে
ইতিমধ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকার পূনরায় সংশোধনের কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এই সময়ের মধ্যে খসড়া ভোটার তালিকার সংশোধন, অন্তর্ভূক্তি ও নাম কাটার কাজ করা হবে।
খসড়া তালিকা তৈরির পর ইউনিয়ন পরিষদের কার্যালয়, পৌরসভার কার্যালয়, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের কার্যালয় এবং প্রাইমারি স্কুল, হাইস্কুল, কলেজ, মাদ্রাসা এবং সরকারি গৃহ কিংবা অন্য কোন সুবিধা জনক স্থানগুলোতে পাঠানো হবে।
ভোটার তালিকায় কোন অসংলগ্নতা দেখা দিলে নির্ধারিত ফরমে আগামী ২১ মে পর্যন্ত সংশ্লিষ্ট কর্তপক্ষের বরাবর আবেদন করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ র্ফম জেলা নির্বাচন কার্যালয়, উপজেলা অথবা থানায় এবং সহকারী রেজিষ্ট্রেশন অফিসারের কার্যালয়ে বিনামূল্যে পাওয়া যাবে। ফর্ম পূরণের পর তা রিভাইজিং অথরিটির অফিস, জেলা নির্বাচন অফিস, উপজেলা এবং থানা পর্যায়ের ও সহকারী রেজিষ্ট্রেশন কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের নিজ নিজ এলাকায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী মহানগরীর উপ-নির্বাচন কমিশনার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক তাদের নির্ধারিত কর্মক্ষেত্র এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা সমূহের সংশ্লিষ্ট ক্যান্টনমেন্ট নির্বাহী কর্মকর্তাদের সংশোধনী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে।
ভোটার তালিকার কোন তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এলাকার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অথবা উপজেলা এবং থানা পর্যায়ে যোগাযোগ করতে পারেন বলে সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়।
এছাড়াও যেকোন খুটিনাটি তথ্যের জন্য সরাসরি নির্বাচন কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমের ফোন নং ৮১২৯৩২৫ এবং ৯১২৯০৩৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।
