২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় প্রবীণ সাংবাদিক আইয়ুব হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার এবং বার্তা সংস্থা রয়টার্সের বাংলাদেশ দক্ষিণ--পশ্চিমাঞ্চলীয় প্রতিনিধি আইয়ুব হোসেন শনিবার বিকেল সোয়া ৫টায় খুলনায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

সাংবাদিক আইয়ুব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি আলহাজ লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক একে হিরু, খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল মতিন এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, বিএফইউজে--খুলনার যুগ্ম মহাসচিব এসএম জাহিদ হোসেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. আনিসুজ্জামান এবং সাধারণ সম্পাদক এইচএম আলাউদ্দিন।