সরকারের অহংকার ও একগুঁয়েমী দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: জাকের পার্টি
জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আমীর ফয়সল বৃহস্পতিবার বলেছেন, সরকারের অহংকার, দম্ভ ও একগুঁয়েমী দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
নগরীর বনানীতে ঢাকা মহানগর (দ:) ছাত্র ফ্রন্টের এক বিশেষ সাংগঠনিক সভায় ফয়সল বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকলে তিনি সকল রাজনৈতিক দলকে নিয়ে বসতে পারতেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশবাসীর সকল চাওয়া অগ্রাহ্য করে স্বাধীনতা বিরোধী জামাতকে জোটে রেখে তিনি দেশকে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল কবির ও মহাসচিব মুন্সী আব্দুল লতিফ।
