২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাতি এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকার উদ্দেশে বুধবার ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 11:18 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জয়কে বিদায় জানাতে বিমানবন্দরে যান।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং মহিলা লীগের নেতৃবৃন্দও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

জয় বাংলাদেশে প্রায় দু’সপ্তাহ ব্যস্ত সময় অতিবাহিত করেন।

জয় গত ২৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসেন। ঢাকায় অবস্থানকালে তিনি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, শেখ রাসেল ক্রীড়া সংস্থা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মোটর চালক লীগ এবং তরুণ আইনজীবী প্রতিনিধি দলসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন।