২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে যুব সংগ্রাম পরিষদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৫০, ব্যাপক ভাংচুর

বিদ্যুতের দাবিতে বিরোধী যুব সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল চলাকালে নগরীর কেন্দ্রস্থলে প্রায় ১০০টি যানবাহন ভাংচুর করা হয়। যুব সংগ্রাম পরিষদের কর্মীদের ওই লাঠি মিছিলের সময় পুলিশর নীরব ভূমিকা পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে পুলিশি বাধার মুখে পড়লে এর শেষ অংশটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই অংশটি মসজিদের সামনের রাস্তায় যানবাহন ভাংচুর শুরু করে। 

পরে বিভিন্ন এলাকায় ভাংচুর ছড়িয়ে পড়ে। মৎস্য ভবন থেকে মতিঝিল পর্যন্ত এ অবস্থা চলে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, কিন্তু এসময় পুলিশের ভূমিকা ছিল একেবারেই নীরব। পুলিশ এক পর্যায়ে অ্যাকশনে যায় কিন্তু তার আগেই ওই অঞ্চল জুড়ে ব্যাপক ভাংচুর হয়ে গেছে।

যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি বলেন, আমাদের সাথে ভাংচুরকারীদের কোনো সম্পর্ক নেই। ভাংচুরের ঘটনাটি সরকারেরই চক্রান্তের অংশ। তখন সেখানে সাদা পেশাকধারী পুলিশ ছিলো। যুব দলের কর্মীরাও থাকতে পারে। তারাই ভাংচুর চালিয়েছে।

তিনি বলেন, বিরোধী যুব সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ করতে সরকার ষড়যন্ত্রের এই নীল নকশা করেছে।