বিকল্পধারার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সাবেক রাষ্ট্রপতি ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বিকেলে মিরপুরে বিকল্পধারা, ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যমঞ্চ এবং নজিবুল বাশার মাইজভান্ডারীর বাংলাদেশ তরিকত ফেডারেশন এক যৌথ সমাবেশ করে।
বিকল্পধারা মঙ্গলবার সকালে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করেছে। এর আগে ডা. বি চৌধুরীর নেতৃত্বে দলটি নগরীর মুক্তাঙ্গন থেকে একটি মিছিল বের করবে।
