ভারতে মেডিকেল চেকআপ করালেন অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান শুক্রবার ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে মেডিকেল চেকআপ করিয়েছেন। ঢাকায় সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সরকারি কর্মকর্তারা বলেছেন, অর্থমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে ভারতের গণমাধ্যমে যে খবর প্রচার করা হয়েছে, তা ঠিক নয়।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভায় যোগ দিতে অর্থমন্ত্রী এখন হায়দরাবাদে অবস্থান করছেন।
কর্মকর্তারা বলেন, সুস্থ বোধ করলে মন্ত্রী ভারত থেকে সরাসরি কুয়েত যাবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যোগদান করবেন।
অন্যথায় তিনি ৭ মে ঢাকায় ফেরত আসবেন বলে কর্মকর্তাদের একজন জানান।
